
মোকসেদ প্রিমিয়াম কাটারি ১ সিদ্ধ (নন-সর্টার) চাল
নওগাঁর পুরনো ও বিশ্বস্ত প্রিমিয়াম ব্র্যান্ড 'মোকসেদ'-এর ঐতিহ্যবাহী কাটারি ১ সিদ্ধ চাল। আমাদের নিজস্ব হাস্কিং মিলে অত্যন্ত যত্নের সাথে দেশীয় ও সনাতন পদ্ধতিতে প্রস্তুতকৃত এই চাল শতভাগ প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত। সর্টার মেশিনে বাছাই করা না হলেও, নিজস্ব মিলের নিবিড় তত্ত্বাবধানে প্রস্তুত হওয়ায় এই চালের আসল স্বাদ ও পুষ্টিগুণ পুরোপুরি অক্ষুণ্ণ থাকে। রান্নার পর এই চাল হয় একদম ঝরঝরে ও সুস্বাদু। প্রতিদিনের স্বাস্থ্যকর খাবারের জন্য নওগাঁর ঐতিহ্যবাহী 'মোকসেদ কাটারি' আপনার আস্থার প্রতীক।